স্থানীয় সংবাদ

খুলনায় যুব মহিলালীগ নেত্রী মুসতারি বানু গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনায় যুব মহিলালীগ নেত্রী চিশতি মুসতারি বানুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) রাতে নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার যুব মহিলা লীগের ওই নেত্রী সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা ন্যাশনাল স্কুলের পাশের বাসিন্দা গাজী হাফিজুর রহমানের স্ত্রী।
গোয়েন্দা কর্মকর্তা তৈমুর ইসলাম জানান, গত ১৬ জানুয়ারি বিকেল ৫ টার দিকে খুলনা সদর থানাধীন রয়্যাল মোড়ে ফ্যাশান জোন বাই লিন্ডায় প্রবেশ করে কর্মচারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তৎকালীন মহিলা যুবলীগের কয়েকজন নেত্রী। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে হত্যার হুমকি দেয় তারা। এ সময় বাদীর ক্যাশে রাখা নগদ ২ লাখ টাকা ৮০ হাজার টাকা মূল্যের কসমেটিক এবং মূল্যবান ড্রেস লুট ও ভাংচুর করে তারা। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ২৪। যুব মহিলা লীগের গ্রেপ্তার হওয়া ওই নেত্রী এ মামলার একজন আসামি। শুক্রবার রাতে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে এবং শনিবার আদালতে প্রেরণ করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button