দাকোপে ইঞ্জিন ভ্যানের ধাক্কায় একজন নিহত

দাকোপ (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনার দাকোপে চলতি ইঞ্জিন ভ্যানের ধাক্কায় অনিমেষ মন্ডল (৪৮) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। গতকাল রবিবার সকাল ৬টার দিকে চালনা টু পদ্দারগঞ্জ সড়কের বারুইখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার খোনা এলাকার মৃত প্রফুল্ল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় অনিমেষ পোদ্দারগঞ্জ ফেরীঘাটের স্টান্ডে মটর সাইকেল সিরিয়ালে রেখে রাস্তায় হাটতে বের হয়। এ সময় চালনা থেকে আসা দ্রুত গতির একটি ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে আঘাত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত হয়।
এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন হবে।



