স্থানীয় সংবাদ

রূপসায় কৃষি ব্যাংক লুটের ঘটনা তদন্তে নতুন করে অগ্রগতি নেই

# হতাশ ব্যাংক কর্তৃপক্ষ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় ধরা পড়েছেন মূল হোতা ইউনুস শেখ । স্বীকারোক্তি অনুযায়ী তার কাছ থেকে চুরির দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এরপর আর কোন অগ্রগতি নেই। এতে করে ব্যাংকের অফিসাররা হতাশা ব্যক্ত করেছেন। গ্রেপ্তারকৃত ইউনুস (৪৮) উপজেলার নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের একটি দল প্রায় দেড় লাখ টাকা উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত লুট হওয়া সব টাকা উদ্ধার করা যায়নি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম জানান। তিনি জানান, শিগগিরই ভাল খবর জানাতে পারবো। গত ১৫ আগস্ট ভোর রাতে ব্যাংকে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় এ সুযোগ দুর্বৃত্তরা ব্যাংক লুট করে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, কৃষি ব্যাংক পূর্ব রূপসা ঘাট শাখার ৬টি তালাসহ ভল্ট ভেঙ্গে ১৬ লাখ টাকা লুট হওয়ার ঘটনায় ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ আগস্ট আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। উল্লেখ্য, উল্লেখ্য, পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির কাছে খুলনা-মোংলা মহাসড়কের অবস্থিত কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় ১৫ আগস্ট রাত সাড়ে ১০টায় নিরাপত্তা প্রহরী আবুল কাশেম ব্যাংকে এসে দেখেন, মেইন গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখেন মূল গেট ও লকারও ভাঙা অবস্থায় রয়েছে এবং সবকিছু এলোমেলো। তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখা যায়, ১৬ লাখ ১৬ হাজার টাকা নেই। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বাদী হয়ে ১৬ আগস্ট অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করেন। ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম বলেন, গত কয়েক দিন পার হয়ে গেলেও পুলিশ বাকী টাকা উদ্ধার ও আসামীদের গ্রেফতার করতে পারেনি। ব্যাংকের পক্ষ থেকে তদন্তের ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button