স্থানীয় সংবাদ

খুলনাকে আমরা সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে চাই: এড. মনা

# ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, গাছ শুধু সবুজ নয়, গাছ আমাদের জীবনের শ্বাস। পরিবেশকে বাঁচাতে হলে আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। জলবায়ু পরিবর্তন আজ বিশ্বব্যাপী সংকট তৈরি করেছে, এর প্রতিকার একটাই-অধিক বৃক্ষরোপণ ও সঠিক পরিবেশ রক্ষা। খুলনাকে আমরা শুধু রাজনৈতিকভাবে নয়, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবেও গড়ে তুলতে চাই। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। রবিবার (২৪ আগস্ট) ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেলা ১১টায় টাউন জামে মসজিদ ও পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গাছ কেবল অক্সিজেন উৎপাদন করে না, এটি আমাদের মানসিক শান্তি, স্বাস্থ্য এবং জীববৈচিত্র্য রক্ষারও অন্যতম মাধ্যম। শহরের অতি দ্রুত নগরায়ন পরিবেশকে বিপন্ন করছে। তাই শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও একসাথে এসে বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষা মানে নিজেকে এবং আগামী প্রজন্মকে রক্ষা করা। এসময় উপস্থিত ছিলেন মোল্লা খায়রুল আলম, বদরুল আলম খান, আশরাফুল আলম খান নান্নু, আফরোজা আক্তার, এস,এম নুরুল আলম দিপু, জহিরুল ইসলাম খান জুয়েল, শেখ জিয়াউল হক জিয়া, মোঃ শহিদুল ইসলাম, শাহারুজ্জামান মুকুল, আলী হোসেন সানা, মোঃ শহিদুল ইসলাম, নজরুল ইসলাম নান্না, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রাব্বি, সুলতানা রহমান, রোমানা ন্যান্সি, নাসিমা বেগম সহ অনেকে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button