স্থানীয় সংবাদ

দৌলতপুর ৪নং ওয়ার্ড কমিউনিটি ফোরামের নিন্দা ও প্রতিবাদ বিবৃতি

স্টাফ রিপোর্টার : দৌলতপুর মুহসীন মহিলা কলেজের হিতৈষী সদস্য শেখ আব্দুল মান্নানের মহেশ্বরপাশার বাড়িতে গিয়ে গত ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত দশটা ২৫ মিনিটে ৩/৪ জন অজ্ঞাত দুষ্কৃতিকারী জীবননাশের হুমকি প্রদান করে। উক্ত ঘটনায় ৪নং ওয়ার্ড কমিউনিটি ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রশিদ মোড়ল, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম মোড়ল,সহ-সভাপতি মোসাঃ আইরিন সুলতানা ও মোঃ আজিজুল ইসলাম , যুগ্ন সম্পাদক খালিদ শোভন ও শামসুন্নাহার, কোষাদক্ষ নিলুফা বেগম , সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক ঝরনা বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসারুল ইসলাম কবির,কার্যনির্বাহী সদস্য বিউটি ইসলাম, সাথী বেগমসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা উক্ত ঘটনার সাথে জড়িত সকল দুস্কৃতিকারীদের সিসি ফুটেজ দেখে সনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। তা না হলে কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারী দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button