আড়ংঘাটায় ১নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার : আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপির অফিস সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খুরশিদ আলম লেলিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মতলুবুর রহমান মিতুল। বিশেষ অতিথি ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেলুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আকছির হোসেন সাজু। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা, ইউপি সদস্য রাজাউর রহমান প্রিন্স, স ম শফি, মহিদুল ইসলাম,গাজী হারুন অর রশিদ, শেখ ইউনুস আলী, সাখাওয়াত শেখ, ইউনুস হাওলাদার,আয়েশা বেগম, খাদিজা বেগম, সেলিম মল্লিক, মাসুদ রানা, যুবদল নেতা হান্নান মোড়ল ,শাজাহান বাদশা,রবি শেখ,লতিফ, জনি সরদার, সাইফুল শেখ, সাইফুল ইসলাম লিটন, নারায়ণ মিশ্র, মইদুল ইসলাম সাম্য, জাবির,প্রভাত রায়, শেখ,নাদিরা বেগম, মাসুম রেজা, ছাত্রদল নেতা আকাশ, রাতুল,ইকরাম শেখ, লাবিব কাজী,ইসরাফিল মোড়ল, অলিয়ার রহমান, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রজনন নেতৃবৃন্দ।



