স্থানীয় সংবাদ

নগরীতে সড়ক দুর্ঘটনায় রিক্সা চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : নগরীতে সড়ক দূর্ঘটনায় এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গা থানাধীন নুরনগর বাংলাদেশ বেতারের সন্নিকটে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মৃত রিক্সা চালক হলেন, খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি ছোটখালপাড় এলাকার বাসিন্দা কুরমান আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম গাজী। সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হাই বলেন, প্রথমে একটি সিএনজি রিক্সাটিকে ধাক্কা দেয়। রিক্সা থেকে পড়ে যাওয়া চালকের উপর পেছন থেকে আসা সার বোঝাই ট্রাক চলে যায়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button