ফকিরহাটে বিদ্যুৎস্পষ্টে এক ব্যক্তির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার লাল চন্দ্রপুর বরবাড়ীয়া এলাকার একটি পরিত্যাক্ত ঘর থেকে ফরহাদ সেখ (৫০) নামের এক ব্যাক্তির বিদ্যুতায়িত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ফরহাদ সেখ উপজেলার লকপুর জাড়িয়া গ্রামের আমির আলীর ছেলে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরের দিকে লালচন্দ্রপুর বড়বাড়ীয়া নসীম মল্লিক সড়কের মাথায় জনৈক মোজাহার মল্লিকের পরিত্যক্ত একটি ঘরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধারসহ পরিচয় নিশ্চিত করে। লাশ উদ্ধারকারী ফকিরহাট উপজেলার বাহিরদিয়া পুলিশ ফাঁডীর ইনচার্জ এসআই ওহিদ বলেন, লাশের পাশে একটা ব্যাগে বিদ্যুতের তার কাটার যন্ত্র এবং মটরও পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারণা করছেন, মোটর এবং তার চুরি করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা গেছে। লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।



