স্থানীয় সংবাদ

প্রান্তিক জনগোষ্ঠির তথ্যপ্রাপ্তি ও নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি ক্যাম্পিং অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার : ধ্রুব এর আয়োজনে এবং সিডব্লিউ, সিএমকেএস এবং দৈনিক প্রবাহের বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠির তথ্যপ্রাপ্তি ও নিরাপত্তা বিষয়ে অ্যাডভোকেসি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে এ অ্যাডভোকেসি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ক্যাম্পিংয়ে ধ্রুব অ্যালায়েন্স-এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও এলায়েন্স মিল কো-অর্ডিনেটর প্রদেশ কুমার মন্ডল তথ্য অধিকার ও প্রান্তিক জনগোষ্টির নিরাপত্তা বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এছাড়া সিডাব্লিউএফ-এর এডভোকেসি ও কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রোগ্রামটি পরিচালনা করেন। কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম হাদিউজ্জামান, জেলা সহকারি তথ্য কর্মকর্তা দীপংকর মন্ডল, মহিলা অধিদপ্তরের সহকারি পরিচালক সুরাইয়া সিদ্দিকা, মাসাসের নির্বাহি পরিচালক শামীমা সুলতানা, নারী নেত্রী রেখা মরিয়ম বৈরাগি, জার্নালিস্ট প্রোটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির কর্মশালায় বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তথ্যপ্রাপ্তির অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আইনি সহায়তার তথ্য সহজলভ্য করতে হবে। ডিজিটাল বিভাজন কমাতে ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। তথ্যপ্রাপ্তি নিশ্চিত হলে সমাজে বৈষম্য কমবে এবং প্রান্তিক জনগণ নিজেদের অধিকার দাবি করতে পারবে।

নিরাপত্তা নিয়ে বক্তব্য অতিথিরা বলেন, প্রান্তিক জনগোষ্ঠী প্রায়ই সহিংসতা, বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। তাদের নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারী, শিশু ও দলিত সম্প্রদায়ের জন্য আলাদা নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তাহীনতা দূর না হলে তথ্যপ্রাপ্তি বা সেবাগ্রহণ কার্যকর হবে না। পাশাপাশি স্থানীয় সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button