ওয়াসার এমডি’র নিকট উন্নয়ন কমিটির স্মারকলিপি

# খুলনার জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত স্যুয়ারেজের কাজ শেষ করার দাবি #
খবর বিজ্ঞপ্তি ঃ বুধবার দুপুরে খুলনার জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত স্যুয়ারেজের কাজ শেষ করাসহ ৭ দফা দাবিতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আবু সায়েদ মোঃ মনজুর আলম এর নিকট উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এর নেতৃত্বে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন সড়কে ওয়াসার উন্নয়ন কাজ ধীর গতিতে চলার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ড্রেন নির্মাণ, সড়ক মেরামত, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মতো উন্নয়ন কাজও চলছে ধীরগতিতে। যার একটি বড় অংশের জন্য দায়ী খুলনা ওয়াসা। সাথে সাথে খুলনা সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র সাথে সমন্বয় না থাকায়ও জনদুর্ভোগ বেড়েই চলেছে নগরীতে। ওয়াসার পাইপলাইন বসানোর কাজে রাস্তাঘাট নষ্ট হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে পয়:নিষ্কাশন প্রকল্পের কাজ ধীর গতিতে হওয়ায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। সমস্যাগুলো চিহ্নিত করে জন দুর্ভোগ লাঘবে অতি সত্ত্বর যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ওয়াসা কর্তৃপক্ষের নিকট নি¤œলিখিত দাবি পেশ করেন। দাবি সমূহ: * খুলনা ওয়াসায় অতীতে এবং এখনও যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল বা রয়েছে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। * পয়:নিষ্কাশনসহ যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলোর দ্রুত বাস্তবায়ন। * কেসিসি, কেডিএ, সওজসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে জনদুর্ভোগ লাঘবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন। * যেসব কর্মকর্তার বিরুদ্ধে অতীতে দুর্নীতির অভিযোগ উঠেছিল তাদেরকে নতুন কোন প্রকল্পে দায়িত্ব না দেওয়া। * খুলনা ওয়াসার যেসব পুরাতন মিটার চুরি হয়েছে সেগুলোর সাথে কারা জড়িত তা’ খুঁজে বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। * সর্বোপরি খুলনা ওয়াসার মাধ্যমে নাগরিক দুর্ভোগের কোন অভিযোগ থাকলে সেগুলো দ্রুত নিষ্পত্তি করে কার্যকরী ব্যবস্থা নেওয়া। * চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা ও একই সাথে ডিপ টিউবয়েল স্থাপনে নিরুৎসাহিত করার ব্যবস্থা গ্রহন। উন্নয়ন কমিটির দাবিনামার প্রেক্ষিতে খুলনার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন অতি দ্রুত অংশীজনদের সাথে মতবিনিময় এবং পরামর্শ সাপেক্ষে দাবিনামা সমূহ বিশ্লেষণ করে সমস্যা সমূহ নিরসনে অতিদ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে। তিনি ওয়াসার কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। ওয়াসার কনফারেন্স রুমে মতবিনিময় সভা শেষে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহমেদ, সচিব প্রশান্ত কুমার মন্ডল, উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, মোঃ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, আবু আল মিরাজ প্রমুখ।



