স্থানীয় সংবাদ

খুলনা কর অঞ্চলের উদ্যোগে উৎসে কর সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

খরব বিজ্ঞপ্তি : সঠিকভাবে রাজস্ব আহরণের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকতাদের অংশ গ্রহণে উৎসে কর সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা কর অঞ্চল খুলনার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) নগরীর বয়রায় কর কমিশনারের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপইয়ার্ড, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা ওয়াসা, গণপূর্ত-১ ও ২, এলজিইডি, জনস্বাস্থ্য, প্রধান ডাকঘর, জেলা নির্বাচন অফিস, মৎস্য অধিদপ্তর, ওজোপাডিকো, পল্লী বিদ্যুৎ সমিতি, খুলনা সিটি করপোরেশনসহ ২৫টি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এতে অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত কর কমিশনার আরিফুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কর কমিশনার আবুল কালাম আজাদ। সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ আতিয়ার রহমান ও সজল মন্ডল এবং কর পরিদর্শক আব্দুল্লাহ আল নোমান। প্রশিক্ষণ কর্মশালায় অর্থ অধ্যাদেশ, ২০২৫ এবং বিভিন্ন এসআরও এর মাধ্যমে উৎসে করের হার এবং অন্যান্য বিধানাবলিতে আনীত পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ এ বিষয়ে তাদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন, যার আইনি সমাধান নিয়েও বিশদ আলোচনা করা হয়।
প্রশিক্ষণের উদ্দেশ্য প্রসঙ্গে অতিরিক্ত কর কমিশনার আরিফুল হক বলেন, সঠিক সময়ে ও নির্ধারিত রেটে সরকারের রাজস্ব আহরণের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তিন মাস পর পর যাতে উৎসে করের রিটার্ন নিয়মিত দাখিল করেন এব্যাপারে তাদের সচেতনতা বৃদ্ধিই আমাদের উদ্দেশ্য।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button