স্থানীয় সংবাদ

সিইউসির পক্ষ থেকে খুলনার জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনার পক্ষ থেকে ২৭ আগস্ট বুধবার খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিইউসির অন্যতম উপদেষ্টা রোটারিয়ান পিপি মোঃ ইফতেখার আলী বাবু, সি ইউ সি সভাপতি মোঃ শাহিন হোসেন, মোঃ শহিদুল্লাহ শহীদ সহ সভাপতি, মোঃ ইমদাদ আলী সাধারণ সম্পাদক সিইউসি, যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, সাংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান, দপ্তর সম্পাদ কারিমা আক্তার, কোষাধ্যক্ষ মিম আক্তার মনিকা, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, মহিলা শিশু বিষয়ক সম্পাদক মুর্শিদা আক্তার, ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান, কার্যকরী সদস্য ধনঞ্জয় রায়, কার্তিক চন্দ্র মন্ডল, সালমা আক্তার, সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, এলকে টফি এবং সিইউসি স্কুলের শিক্ষার্থীবৃন্দ। মত মতবিনয় এবং সৌজন্য সাক্ষাৎ কালে সিইউসি সংগঠন পরিচালনা এবং সুবিধা বঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার সার্বিক খোঁজখবর নেন। তিনি সংগঠনের উন্নয়নে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button