স্থানীয় সংবাদ

যশোরে অটো রিকশার ব্যাটারী বিক্রি করতে গিয়ে চোর সন্দেহে দুই যুবক গণধোলাইয়ের শিকার

যশোর ব্যুরো ঃ মঙ্গলবার ২৬ আগষ্ট রাতে সদর উপজেলার হামিদপুর বাজারে অটো রিকশার ব্যাটারী বিক্রি করতে যেয়ে দুই যুবককে স্থানীয় বাজারের লোকজন চোর সন্দেহে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার বড় শেখহাটি গ্রামের মৃত রজব আলীর ছেলে সবুজ ইসলাম ও সদর উপজেলার আড়পাড়া সাহাপুর ফকিরপাড়ার জিনøাত আলীর ছেলে রিন্টু রহমান। চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মঙ্গলবার রাতে খবর পেয়ে উক্ত দুই যুবককে জনগনের হাত থেকে হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বুধবার ২৭ আগষ্ট ফৌজদারি কার্য্যবিধি ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button