স্থানীয় সংবাদ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে ফাঁদসহ দুই হরিণ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কচিখালির ডিমেরচর এলাকায় হরিণ শিকারের সময় ফাঁদসহ দুইজন চোরা হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। বনবিভাগ জানায়, পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা স্মার্ট টিমের সহায়তায় বুধবার সকালে কচিখালী ডিমেরচরে বনের মধ্যে হেঁটে টহলের সময় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অপেক্ষায় থাকা দুই ব্যক্তিকে বসে থাকতে দেখেন। বনরক্ষীদের দেখতে পেয়ে দু ব্যক্তি বনের মধ্যে দৌড়ে পালাতে থাকে এ সময় বনরক্ষীরা ধাওয়া দিয়ে শিকারি দুইজনকে ধরে ফেলেন। আটক শিকারিরা হলো, রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)। এদের বাড়ী পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, কচিখালি ডিমেরচরে হরিণ শিকারের সময় আটক দুই শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরের দিকে তাদেরকে বাগেরহাট আদালত চালান দেয়া হয়েছে। #

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button