স্থানীয় সংবাদ

গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা কাল

# খুলনা প্রেসক্লাবের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান #

খবর বিজ্ঞপ্তি ঃ ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ৩০ আগস্ট (শনিবার) বেলা ১১টায় ক্লাবের ব্যাংকুয়েট হলে ‘জুলাই গণ-অভ্যুত্থান ঃ গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক জনাব এনামুল হক। খুলনা প্রেসক্লাব আয়োজিত উক্ত আলোচনা সভায় খুলনা প্রেসক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যসহ খুলনায় কর্মরত সকল সাংবাদিককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আলোচনা সভা আয়োজক কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান মিলটন ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button