যশোর কৃষ্ণবাটিতে পুলিশ যৌথ বাহিনীর হাতে ২ চাকুসহ চারজন গ্রেফতার

যশোর ব্যুরো ঃ কোতয়ালি থানা ও যৌথ বাহিনীর সদস্যরা বুধবার বিকালে অভিযান চালিয়ে একটি বার্মিজ ও একটি ষ্টীলের চাকুসহ চার উঠতি বয়সের সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুধবার বিকালে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের আলমগীর সিদ্দিকির ছেলে শাহামান সিদ্দিকি লাবীব, পাশ^বতৃী কৃষ্ণবাটি গ্রামের জাকির হোসেনের ছেলে বিজয় হোসেন,যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাবু আমজাদের ছেলে ইয়াছিন আরাফাত ও জেল রোডের নাসির হোসেনের ছেলে সারাফাত হোসেন। এ সময় তাদের সহযোগী সদর উপজেলার বেড়বাড়ী গ্রামের কাজী আসলাম বাবু ড্রাইভারের ছেলে তানভীর রহমান পালিয়ে গেছে। চাকু উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানার এসআই আলমগীর হোসেন বাদি হয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। বৃহস্পতিবার ২৮ আগষ্ট গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় বাদি উল্লেখ করেন,গত বুধবার ২৭ আগষ্ট মোবাইল-১৩ ডিউটি করাকালীন সময় গোপন সূত্রে খবর পান সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাজারস্থ জনৈক মুন্না এর চায়ের দোকানের সামনে কতিপয় উঠতি বয়সের যুবকেরা নিজদের ক্ষমতার দাপট দেখানোর জন্য আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাদিসহ একদল পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে উক্ত স্থানে বিকালে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টার এক পর্যায় তানভীর রহমান ছাড়া বাকী ৪জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদের দখলে থাকা একটি বার্মিজ চাকু ও একটি স্টীলের চাকু উদ্ধার করে।



