স্থানীয় সংবাদ

মোহাম্মদ সাইফুল ইসলমকে ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান

# খুলনা জেলা প্রশাসক ও প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা প্রশাসক ও প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলামের বদলি জনিত কারণে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আয়বায়ক এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য শেখ দিদারুল আলম ও কৌশিক দে, ক্লাব সদস্য মোঃ এরশাদ আলী, মোঃ রাশিদুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু. এহতেশামুল হক শাওন, কে এম জিয়াউস সাদাত, আব্দুর রাজ্জাক রানা ও মুহাম্মদ নূরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আহমদ মুসা রঞ্জু, ক্লাব সদস্য কাজী শামীম আহমেদ, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), নাজমুল হক পাপ্পু, মোঃ কামরুল হোসেন মনি, অভিজিৎ পালসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে তাকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন ক্লাবের নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button