স্থানীয় সংবাদ

পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ্যাড আব্দুল হাকিমের মরণোত্তর সম্মাননা ও স্মৃতিচারণ

স্টাফ রিপোর্টার ঃ গতকাল নগরীর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা (সাবেক স্পীকার প্রাদেশিক পরিষদ, পূর্ব পাকিস্তান) এ্যাডভোকেট আব্দুল হাকিম এর মরণোত্তর সম্মাননা ও স্মৃতিচারণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিষ্ঠাতা পরিবারের ৫ পুরুষের আগমনে। এই বিদ্যালয়টি উদ্বোধনে ১৯৫৩ সালে এসেছিলেন বাংলার বাঘখ্যাত শের ই বাংলা এ,কে,ফজলুল হক। কবি জসিমউদদীনের পদধূলীও পড়েছিল বিদ্যালয়টিতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিথি এ কে এম গোলাম আজম, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার, যশোর, উজ্জ্বল কুমার মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ, টিটি ককেজ, খুলনা, লিয়াকত হোসেন, প্রধান শিক্ষক, পি.ডাব্লিউ ডি মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। পরিবার থেকে ছোট মেয়ে তারানা বেগম কবিতা, ছোট ছেলে নাজিম শাহরিয়ার, বড় ছেলের একমাত্র ছেলে মুজতবা হাকিম প্লেটো, ৪র্থ কন্যার একমাত্র ছেলে ফজলে রাব্বি মোপাসা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মামুনুর রহমান তুহিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button