স্থানীয় সংবাদ

নগরীর মোস্তর মোড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : নগরীতে মানসিক ভারসম্যহীন যুবকের মরদেহ উদ্ধার হয়। আড়ংঘাটা থানাধীন মোস্তর মোড় থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই যুবকের মরদেহ । সে গত ৭ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ ছিল।
মৃত ব্যক্তি হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার কাসতা গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানের ছেলে মো. মেহরাব হোসেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রদীপ মিত্র বলেন, মৃত যুবক মানসিকভাবে অসুস্থ ছিল। সে গত রবিবার চিকিৎসার জন্য বাবা মশিয়ার রহমানের সাথে এখানে আসে। খুমেক হাসপাতালে ভর্তিও হয়। ঐদিন মাগরিবের নামাজ আদায় করতে বাবার সাথে মসজিদে যায় সে। কিন্তু বাবার নামাজ শেষ হওয়ার আগে সে পেছন থেকে বাইরে চলে যায়। নামাজ শেষ হওয়ার পর তাকে না পেয়ে বাবা পাগলের মতো খুঁজতে থাকে। কোথাও না পেয়ে ওই দিন রাতে সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
তিনি আরও বলেন, দুুপুরে মোস্তর মোড়ে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে আছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। লাশ উদ্ধারের বিষয়টি পুলিশ এবং স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করতে থাকে। এমন একটি দৃশ্য দেখে মৃতের ছোট ভাই নাহিদ ইসলাম মোস্তর মোড়ে গিয়ে লাশটি শনাক্ত করে। তার শরীরের কোন আঘাতের চিহ্ন ছিলনা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button