স্থানীয় সংবাদ

বাগেরহাটের সংসদীয় ৪টি নির্বাচনী আসন বহালের দাবিতে বিএনপি জামায়াতের বিক্ষোভ

# হরতাল অব্যাহত #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের সংসদীয় ৪টি নির্বাচনী আসন বহাল রাখার দাবীতে গোটা বাগেরহাট জেলা জুড়ে চলছে বিক্ষোভ মিছিল ও পথসভা। সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে বিএনপি-জামায়াতের উদ্যোগে পুর্বঘোষনা অনুযায়ী মঙ্গলবার বেলা ১১ টায় জেলা সদরে ও দুপুরের পর জেলার বাকী ৮ উপজেলায় কতিথ সম্মিলিত কমিটি এ বিক্ষোভ মিছিল ও পথসভা করে। জেলা কালেক্টরেট সম্মুখের রাস্তায় জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডঃ শেখ ওহিদুজ্জামান দিপু, জেলা বিএনপি নেতা এমএ সালাম, খান মনিরুল ইসলাম, যুবদল নেতা সুজাউদ্দিন মোল্লা সুজন ও জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমসহ বিএনপি-জামায়াত ও দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে এক পথসভায় এমএ সালাম বলেন, স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে ৪টি সংসদীয় আসন রয়েছে। বর্তমান সিইসি আওয়ামী লীগ ও ভারতের প্রেসক্রিপশনে সংসদ নির্বাচন বানচাল করতে কাজ করছে। ভারতের সিদ্ধান্তেই বাগেরহাটের আসন কমিয়ে ৩টি আসন করেছেন, যেটা বাগেরহাট জেলাবাসী কিছুতেই মেনে নেবে না। বাগেরহাটকে উন্নয়ন বঞ্চিত করতে পরিকল্পিতভাবে একটি কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। ৪টি আসন বহল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা। পরে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে ৩টি আসনই রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। আমরা বাগেরহাট জেলা বাসি ৪টি আসন পুনবহালের দাবীতে লাগাতার আন্দোলনের অংশ হিসাবে বুধবার ও বৃহস্পতিবার গোটা বাগেরহাট জেলায় কঠোর হরতাল পালন করার আহবান জানিয়েছি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button