বিনোদন

‘ব্যাচেলর পয়েন্টে’ ফিরছেন তৌসিফ

প্রবাহ বিনোদন : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। ইতোমধ্যেই এবারের সিজনের ২৪টি পর্ব প্রচারিত হয়েছে। যেখানে দেখা মিলেছে মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লামসহ পূর্বের প্রায় সকল তারকাদের। তবে ভক্তদের জন্য চমক হচ্ছে ৫ম সিজনে আবারও ব্যাচেলরদের ফ্ল্যাটে ফিরছেন অভিনেতা তৌসিফ আহমেদ (নেহাল)। মাঝখানে কিছু ব্যক্তিগত কারণ ও পরিচালকের সঙ্গে দূরত্বের কারণে ‘ব্যাচেলর পয়েন্টে’ থেকে দূরে ছিলেন তৌসিফ। তবে তাদের সেই দূরত্ব মিটেছে। ৫ম সিজন থেকেই আবারও ফিরছে ধারাবাহিকের জনপ্রিয় ‘নেহাল’ চরিত্রটি। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র পক্ষ থেকে বলা হয়, ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়! আলোচনা আর হাসির কেন্দ্রবিন্দুতে থাকা ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট এবার নতুন আঙ্গিকে। বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার যে গল্প দর্শকদের আপন করে নিয়েছিল, সেই গল্পেরই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই এবার আসছে আরও জমজমাট সব ঘটনা!’ গল্প প্রসঙ্গে বঙ্গ’র ভাষ্য, একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। তবে সবার নজর থাকবে একজনের দিকেই-তিনি হলেন মতলব! তার আগের কা-কারখানাই যদি হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরিয়ে দেয়, তাহলে ভাবুন নতুন পর্বগুলোতে কী অপেক্ষা করছে!

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button