খেলাধুলা

প্রথম বাংলাদেশি হিসেবে এসএ২০ লিগে ডাক পেলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। যদিও এবারের নিলামে ২৩ জন টাইগার ক্রিকেটার নাম দিয়েছিলেন। এরপর চূড়ান্ত তালিকায় জায়গা হয় ১৪ জনের। সেখান থেকে কেবল তাইজুলকে কিনেছে ডারবান সুপার জায়ান্টস। যেখানে তার পারিশ্রমিক ধরা হয়েছে ৩৪ লাখ ৯০ হাজার টাকা (৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‌্যান্ড)। বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেলে বিপিএলের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন তাইজুল। গত মঙ্গলবার অনুষ্ঠিত এসএ২০ লিগের নিলামে বাংলাদেশ থেকে কেবল দুজনের নাম তোলা হয়েছিল। মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও তার জন্য আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব আল হাসান, লিটন দাসদের মতো ক্রিকেটারদের নিলামে নামই ডাকা হয়নি। এ ছাড়া চূড়ান্ত তালিকায় ছিলেন তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিমের মতো তরুণ ক্রিকেটাররাও। যদিও প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের আগে সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। এর আগে দেশি-বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছিলেন। নিলামে তোলা হয় মোট ৫৪১ জনকে। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৪১ জন। বিদেশি কোটা খালি আছে মোট ২৫টি। নিলামে দেশি ক্রিকেটার উঠানো হয় ৩০০ জনকে। তাদেদের জন্য ৫৯টি কোটা নির্ধারিত। এসএ২০-এর নিলামে মোট ৮৪ জন ক্রিকেটার দল পেয়েছেন। রেকর্ড সর্বোচ্চ ১৬.৫ মিলিয়ন র‌্যান্ডে বিক্রি হয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। তরুণ এই ব্যাটারকে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার আরেক তারকা ব্যাটার এইডেন মার্করামকে নিতে ডারবানের খরচ হয়েছে ১৪ মিলিয়ন র‌্যান্ড। তবে টানা দ্বিতীয় আসরে নিলামে দল পাননি প্রোটিয়াদের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমা। আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি (এসএ২০) অনুষ্ঠিত হবে। যা হবে লিগটির চতুর্থ আসর।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button