স্থানীয় সংবাদ

খুলনায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা মাঠে নামবো : হুইপ বকুল

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধিরা মাঠে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। রোববার (৮ নভেম্বর) খুলনা প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রকিবুল ইসলাম বকুল বলেন, ‘অপরাধী ব্যক্তি যেই হোক না কেন, যত বড় সন্ত্রাসী বা নেতা হোক না কেন কিংবা যার ছত্রছায়ায়ই থাকুক না কেন, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে আমরা মাঠে নামবো।’ তিনি বলেন, ‘আমরা সরকারি দল, বিরোধী দলÑএসব বুঝি না। আমরা জনগণের প্রতিনিধি, জনগণের পক্ষে আছি। আমরা চাই, এখানে কোনোভাবেই সন্ত্রাসের দৌরাত্ম্য থাকবে না। সাধারণ মানুষ শান্তিতে থাকবে। প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’ হুইপ বলেন, ‘সন্ত্রাসীরা কি পার পেয়ে যাবে? এটা কি কখনো হতে পারে? আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমাদের গ্রেফতার করতে কি মামলা লাগতো? পুলিশ ধরে ধরে নিয়ে যেত। তাহলে এখন যারা ব্যবসায়ীদের হয়রানি করছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা লাগবে কেন?’ তিনি আরও বলেন, ‘দেখতে পেলাম, ২৪ ঘণ্টা খোলা থাকে এমন একটি ওষুধের দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে। আতঙ্কে-ভয়ে কেউ মামলা করতে পারছেন না।’ এদিকে খুলনা নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটছে। হত্যাকা- ও হামলার ঘটনাও ঘটছে। তবে ভুক্তভোগীদের অনেকে ভয়ে থানায় অভিযোগ বা মামলা করছেন না। এ বিষয়ে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমান বলেন, ভুক্তভোগীরা মামলা করছেন না এবং পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতাও করছেন না। দ্রুত জামিনের বিষয়টিও রয়েছে। এ দুই কারণে খুলনায় অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button