স্থানীয় সংবাদ

যশোরে জমি দখলের চেষ্টা বাঁধা নিষেধ করায় মাকে পিটিয়ে জখমের ঘটনায় মামলা

যশোর ব্যুরো ঃ ৭৭ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন তার কুলাঙ্গার বদ মেজাজী ছেলে মাহবুবুলহক এর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দিয়েছে। তিনি যশোর সদর উপজেলার কাজীপুর মুন্সীপাড়া গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী।
মামলায় বাদি উল্লেখ করেন, তার স্বামী মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি দখলে নেওয়ার জন্য বৃদ্ধা মায়ের উপর চড়াও হয়। কুলাঙ্গার ছেলে মাহবুবুল হক দীর্ঘদিন ধরে তার বৃদ্ধা মাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বিভিন্নভঅবে চাপ সৃষ্টি কওে গত ৪ সেপ্টেম্বও বেলা ১১ টার সময় বদ মেজাজী ও রগচাটা ছেলে জোরপূর্বক মোট ১৩ শতক জমির মধ্যে বৃদ্ধার ভাগের ২ শতক জমি ব্যতিরেকে বৃদ্ধার অন্য ছেলের অংশ থেকে অতিরিক্ত ৬শতক জমি একাই ভোগ দখলের চেষ্টা করে রাজ মিস্ত্রী দিয়ে পাকা বাড়ি নির্মাণ করাকালে বৃদ্ধা মা বাঁধা নিষেধ করলে গর্ভধারিনী মাকের উপর ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। বৃদ্ধা ডাক চিৎকার করলে ঘরে থাকা বৌমাসহ ছেলে এগিয়ে আসলে কুলাঙ্গার মাহবুবুল হক বৃদ্ধাকে খুন জখমের হুমকী দেয়। বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বৃদ্ধা বাদি হয়ে এই মামলা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button