খুলনা মহানগরের নতুন ডিলার নিয়োগ তিন মাসের জন্য স্থগিত আদেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ঃ গত ৪ সেপ্টেম্বর মহামান্য হাইকোর্ট খুলনা মহানগরের নতুন ডিলার নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছেন। আদেশে পুরাতন ডিলারদের লাইসেন্স নবায়নের আদেশ দেয়া হয়েছে। রিট পিটিশন নং ১০১১৪/২০২৫। বিচারপতি ফাতেমা নাজিব এবং ফাতেমা আনোয়ার এ আদেশ দেন। একই আদেশ যশোর পৌরসভার জন্যও বহাল থাকবে।
জানা গেছে, খাদ্য বিভাগের খুলনার স্থানীয় কর্তৃপক্ষ গত বছরের ৯ অক্টোবর ২০৫ নং স্মারকে জারীকৃত পরিপত্রের মাধ্যমে বর্তমান নিয়োজিত ডিলারদের ডিলারশিপ বাতিল করে। ওএমএস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওএমএস ডিলার নিয়োগের জন্য ২০২৩ সালের ২৮ অক্টোবর ৩০৫৮ স্মারকে ওয়ার্ড ভিত্তিক ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। এবছরের গত ২৫ মে রীটকারীর পক্ষে প্রতিপক্ষের প্রতিকূলে রুল নিশি জারী করেন এবং এবছরের গত ৩০ জুন পর্যন্ত খাদ্য মন্ত্রনালয়ের গত বছরের ৯ অক্টোবর পত্রাদেশের কার্যকারিতা স্থগিতাদেশ দেন। সেটির মেয়াদ শেষ হওয়ায় গত ৪ সেপ্টম্বর নতুন করে ৩ মাসের জন্য স্থগিতাদেশ বর্ধিত করা হয়।



