খুলনা বিজিবি’কে প্রণোদনার চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে বিভিন্ন দপ্তর/সংস্থার অনুকূলে চারা বিতরণ প্রণোদনা কর্মসূচি হিসাবে বৃহস্পতিবার (১১ ই সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র খুলনা কার্যালয়ে ৫০০ টি ফলজ ও ঔষধি চারা গাছ বিতরণ করা হয়। বিজিবি ২১ ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এস এম ফেরদৌসের সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, খুলনার উপ পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ শামীম আরা নিপা। এসময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হিরণময় কুন্ডু, অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শুক্লা রানী দাসসহ বিজিবি’র খুলনা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।



