বাগেরহাটের ৪ টি নির্বাচনি আসন বহাল রাখার জন্য আগামী সপ্তাহে উচ্চ আদালতে মামলা করা হবে

বাগেরহাট প্রতিনিধি ঃ বিশে^র উন্নত ও অনুন্নত ৮৫ টি দেশে পিআর পদ্ধতিতে সুষ্ট নির্বাচন হয়। আমরাও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। সংস্কার কমিশনে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। আর বাগেরহাটের ৪ টি নির্বাচনি আসনের ১ টি কমিয়ে ৩ টি করার ঘটনা নিয়ে আগামী সপ্তাহে উচ্চ আদালতে মামলা করা হবে। বাগেরহাট বাসীর স্বার্থ রক্ষায় ইশা আন্দোলনের পক্ষে এ মামলা করা হবে। কারন কারো কোন আপত্তি না থাকা স্বত্বেও নির্বাচন কমিশন কেন বাগেরহাটের একটি আসন কমিয়ে গ্রেজেট প্রকাশ করল?। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা ইসলামী আইনজীবি পরিষদের সভাপতি শেখ আতিয়ার রহমান শুক্রবার বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। শনিবার দিনব্যাপী ইশা আন্দোলনের বাগেরহাট জেলা শাখার আয়োজনে গন সমাবেশ উপলক্ষে শুক্রবার বাগেরহাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভা করা হয়। মতবিনিময় সভায় শহরের পুরাতন রেলষ্টেশন চত্বরে গন সমাবেশ সফল করার লক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইশা আন্দোলনের বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহামুদুর রহমান। লিখিত বক্তব্যে বলা হয় বাগেরহাট জেলার ৪ টি নির্বাচনি আসন বহাল রাখার দাবী, জুলাই আগষ্ট গন হত্যার বিচার দাবী, পিআর পদ্ধতিতে নির্বাচন ও ইনসাফ ভিত্তিক কল্যান রাষ্ট প্রতিষ্ঠা করার দাবী নিয়ে এ গনসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।



