স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ বটিয়াঘাটার সদরে সিলিন্দামারী এলাকায় প্রেমকানন রোডে শনিবার বিষধর সাপের কামড়ে হৃদয় ঢালী (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই এলাকার অজিত ঢালীর পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার ঠাকুরমার সাথে ঘরের ভিতর ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে গভীর রাতে হৃদয় তার ঠাকুরমাকে ঘুম থেকে ডাক দিয়ে বলে আমার পায়ের আঙ্গুলে কিসে কামড় দিয়েছে। তখন তার ঠাকুরমা উঠে তার আগুলে চুন লাগিয় দেয়। কিছুক্ষণের মধ্যে তার শরীর জ্বালা যন্ত্রণা শুরু হলে দ্রুত তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরকে প্রেরণ করা হয়। খুমেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button