দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত দ্বিতীয় রপ্তানিকারক পণ্য পাট। কাঁচাপাট রপ্তানিতে শর্ত আরোপের বিধি নিষেধ বাতিলের দাবিতে গত এক সপ্তাহ যাবত ফুসে উঠেছে পাটের সাথে জড়িত শ্রমিক সংগঠন। তারা বলছে অতিসত্বর রপ্তানির উপর শর্ত আরোপ ও নিষেধাজ্ঞা বাতিল করে পুনরায় পাট সচল করা হোক। বাণিজ্য মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এ সমস্ত শর্ত আরো দ্রুত বাতিল করতে হবে। তা না হলে ঢাকা নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা, ফরিদপুর রাজবাড়ি, রাজশাহী ও রংপুরসহ সারা বাংলাদেশে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে। এ উপলক্ষে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের (১১৫৫) উদ্যোগে আজ দৌলতপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।পাটকল মালিকেরা শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা না দিয়ে দৈনিক ১৬০ টাকা থেকে ২৬০ টাকা হাজিরা দিয়ে থাকেন। কাঁচা পাট রপ্তানি বন্ধ হলে এ ধরনের বৈষম্য আরো বেড়ে যাবে। কাঁচা পাট রপ্তানি বন্ধ করা হলে পাটের দর ব্যপক কমে যাবে। যার ফলে এক দিকে যেমন এদেশের কৃষক পাটের ন্যায্য মূল্য না পেয়ে পাট চাষে আগ্রহ হারাবে,অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রা উপার্জন ব্যহত হবে। কৃষকদের ও কাঁচা পাট রপ্তানীকারকদের ক্ষতিগ্রস্থ করে শুধু এক পক্ষকে সুবিধা প্রদান করার জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ করা কোনক্রমেই যুক্তিসঙ্গত হতে পারে না



