স্থানীয় সংবাদ

বিসিডিএস খুলনা শাখার নবগঠিত কমিটির সবর্ধনা ও পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি খুলনা শাখার নবগঠিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কেসিসি ৫ নং ওয়ার্ড কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিসিডিএস দৌলতপুর, খালিশপুর ও খানজাহান আলী, দিঘলিয়া ও ফুলতলা থানা শাখার উদ্যোগে বিসিডিএস খুলনা জেলা শাখার পরিচালক ও দৌলতপুর থানা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং মো. সেলিম সাহেদ ও এস এম সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিডিএস খুলনা জেলা শাখার আহবায়ক খান মাহাতাব আহমেদ। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল। বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস খুলনা জেলা শাখার যুগ্ম- আহবায়ক খান সাইফুল ইসলাম, মো. নুরুল হক বাহার। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বিসিডিএস খুলনা জেলা কমিটির পরিচালক মো. আব্দুল লতিফ শেখ, মো. ফরিদ উদ্দিন হাওলাদার, মো.হাফিজুর রহমান, মো.নুরুজ্জামান, আব্দুল মান্নান মোড়ল, মো. আবিদুজ্জামানসহ বিসিডিএস দৌলতপুর, খালিশপুর ও খানজাহান আলী, দিঘলিয়া ও ফুলতলা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কেমিস্টবৃন্দ। সভায় সাধারণ কেমিস্টবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি এমআরপি বাস্তবায়ণ, কোম্পানি প্রদত্ত কমিশন কমপক্ষে ২০ % করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ যে মাসে নিবে সে মাসে পরিবর্তন করে দেওয়াসহ বিবিধ বিষয়ে দাবি সমূহ বাস্তবায়নের অনুরোধ জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button