স্থানীয় সংবাদ
যশোরে তরুণীর মোবাইল ছিনতাইকালে জনগণের হাতে আটক

যশোর ব্যুরো ঃ শহরের গাড়ীখানা সড়কস্থ পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সামনে এক যুবতীর মোবাইল ফোন চুরি করে পালানোর সময় জনগনের হাতে আটক ইফতেখার হোসেন রোহান এর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। থানার এসআই জাহিদুল ইসলাম বাদি হয়ে শুক্রবার গভীর রাতে মামলাটি করেন। রোহান যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের রফিকুল ইসলাম লিটনের ছেলে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর উক্ত এসআই জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে শহরের গাড়ী খানার রোডস্থ তেল পাম্পের সামনে দিয়ে এক যুবতী যাওয়ার সময় পিছন থেকে টানাবাজ ছিনতাইরী রোহান বল প্রয়োগের মাধ্যমে মোবাইল নিয়ে পালাবার সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীতে নিয়ে গেলে ফাঁড়ীর উক্ত এসআই হেফাজতে নেন। পরে তাকে কোতয়ালি থানা হাজতে রেখে নিয়মিত মামলা করেন।



