স্থানীয় সংবাদ

সাংবাদিক গাজী মাকুলের মাতার শয্যাপাশে জামায়াতের সেক্রেটারী

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা সংবাদদাতা ও খানজাহান আলী থানা সংবাদিক ইউনিটির কোষাধক্ষ গাজী মাকুল উদ্দীনের মাতা করিমা বেগম (৮০) গত ৮ সেপ্টেম্বর থেকে গুরতর অসুস্থ হয়ে খুলনার ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত সাড়ে ৯ টায় সাংবাদিকের মাতাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সাথে ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এড. আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম খোকন , সাংবাদিক মাজহার , তোফাজ্জল হোসেন প্রমুখ।এ সময় মিয়া গোলাম পরওয়ার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। পরে তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মোনাজাত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button