স্থানীয় সংবাদ

খালিশপুর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ঃ রবিবার সন্ধ্যায় খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া, বিএনপি নেতা আশরাফ হোসেন, ১১ন ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সা : সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, বিএনপি নেতা আরিফ হোসেন, সমিতির সাধারণ সম্পাদক আল আমিন, গোলাম সারওয়ার, নূরুল ইসলাম, নূরুল হক, বেলাল হোসেন, মোঃ সেনটূ,টি আলম চৌধুরী, আ মান্নান, প্রফেসর ফারুক হোসেন, খলিলুর রহমান প্রমুখ। সভায় বক্তারা যূব নেতা মাসুদকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় আগামীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও সন্ত্রাসী কর্মকা- এড়াতে এবং ব্যবসায়িরা যেন নির্বিঘেœ ব্যবসা করতে পারে তার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাইলেন সভাপতি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button