স্থানীয় সংবাদ
খুলনার ফ্যাসিস্ট ননী গোপালের ছেলে দ্বীপ্ত নাশকতা মামলায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ফ্যাসিস্ট ননী গোপাল মন্ডলের ছেলে নাশকতা মামলার আসামী দ্বীপ্ত মন্ডল (৩২) গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রে জানান, সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে আসার পথে সেখানকার ইমিগ্রেশন পুলিশ শনিবার রাত ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই দাকোপ পুলিশ তাকে থানায় নিয়ে আসে। গত ২৬ নভেম্বর’২৪ এই থানায় দায়ের হওয়া নাশকতা মামলার এজাহার নামীয় আসামি হওয়ায় তাকে রবিবার সকালে খুলনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।



