স্থানীয় সংবাদ
রূপসায় বিদ্যুৎ স্পটে লবণ শ্রমিকের মৃত্যু

রূপসা প্রতিনিধি : রূপসায় বিদ্যুৎ স্পটে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার আইচগাতী নিবাসি আব্দুর রহিম এর বড় ছেলে মোঃ রবিউল ইসলাম গত ১৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৮ ঘটিকার সময় রাজাপুর সল্ট কোম্পানিতে কাজ করতে যেয়ে বৈদ্যুতিক শক খেয়ে মৃত্যুবরণ করে। তার এ মৃত্যুতে পরিবারে শোকের মাতম শুরু হয়েছে।



