স্থানীয় সংবাদ
ডুমুরিয়ায় ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় ট্রাক চাপায় মোস্তফা গাজী (১২) নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর-শোলগাতিয়া সড়কের শাহপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা গাজী শাহপুর এলাকার আল-আমিন গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু মোস্তফা গাজী মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে শাহপুর কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক যার নং-বগুড়া ট ১১-১১৫৭ চাপা দেয় এবং ঘটনাস্থলেই মারা যায়। নিহত শিশু মধুগ্রাম আলিয়া মাদ্রাসার ছাত্র। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, শিশুটি উদ্ধার ও ডাক্তারী পরীক্ষা শেষে মরদেহ স্বজনদের নিকট দেয়া হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



