স্থানীয় সংবাদ

তদ্বির সিন্ডিকেট ভাঙ্গলেন খুলনার বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার ঃ তদ্বির সিন্ডিকেট ভেঙ্গে নজির স্থাপন করলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। খুলনা বিভাগের ১০ জেলায় ভূমি অফিসে সার্ভেয়ার পোস্টিং দিয়ে তিনি এ দৃষ্টান্ত স্থাপন করলেন। সংশ্লিষ্ট সূত্র মতে, সদ্য নিয়োগপ্রাপ্ত খুলনা বিভাগের ১০ জেলায় ২১ জন সার্ভেয়ারকে ভূমি মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনার অফিসে পোস্টিং করা হয়। সার্ভেয়াররা পোস্টিং পেয়েই পছন্দের জেলায় যাওয়ার জন্য তদ্বির শুরু করেন। কিন্তু বিভাগীয় কমিশনার এ তদ্বির সিন্ডিকেট ভাঙ্গতে কার্যক্রম শুরু করেন। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টায় তাঁর সম্মেলন কক্ষে সদ্য নিয়োগ্রপাপ্ত সার্ভেয়ার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারদের নিয়ে তাদের পোস্টিং বিষয় করণীয় নিয়ে বৈঠকে বসেন। সবার সিদ্ধান্ত মতে পোস্টিং-এর জন্য লটারি করার সিদ্ধান্ত হয়। ২১জনের মধ্যে চারজন মহিলা সার্ভেয়ার দাবি তোলেন তাদের পোস্টিং যেন পছন্দের জেলায় দেয়া হয়। তখন বিভাগীয় কমিশার অন্য সার্ভেয়ারের মতামত চাইলে তারা সবাই সম্মতি না দেয়ায় তিনি লটারি করেন। এমন কি যে যার লটারি টেনে ভাগ্য নির্ধারণ করেন। এ কার্যক্রমটি পোস্টিং বাণিজ্যকে নিরুৎসাহিত করেছে। একই সাথে ভবিষ্যতে অনুসরণ করার মত দৃষ্টান্ত স্থাপন করলেন বিভাগীয় কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button