আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা খানজাহান আলী থানা বিএনপির প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও খুলনা মহানগরীতে আইনশৃংখলা চরম অবনতি হওয়ার প্রতিবাদে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে গতকাল সন্ধায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। শেখ আলমগীর হোসেন, শেখ আব্দুস সালাম, শওকত হোসেন হিট্টু, ইমদাদুল হক, আতাউর মোড়ল, হেলাল শরিফ, আনোয়ার হোসেন, ডাঃ রইচউদ্দীন, শফিকুল ইসলাম, কাজী শহিদুল ইসলাম, সাইফুল্লাহ তারেক, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল, শাহরিয়ার খান মাসুম, মেহেদী হাসান বাপ্পি, সেচ্ছাসেবকদল নেতা শেখ বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, শাম্মি চৌধুরী মলি, মিজানুর রহমান, জিয়াদুল ইসলাম, ছাত্রদল নেতা সিয়াম হোসেন, মনিরুল ইসলাম, ফয়সাল প্রমুখ।



