বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোর উন্নয়ন বিপিএল টি টোয়েন্টি ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চালু না হলে কঠোর আন্দোলন

# আমরা খুলনাবাসীর মানববন্ধনে বক্তরা #
স্টাফ রিপোর্টার ঃ আগামী ক্রিকেট মৌসুমের পুর্বে খুলনা বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোর দ্রুত উন্নয়ন, খুলনার মাঠে বিপিএল,টি টোয়েন্টি,টেস্ট, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সহ সব ধরনের ক্রিকেট খেলা চালুর দাবিতে অদ্য ইংরাজি ১৭তারিখ বুধবার বিকাল চারটায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্দোগে খুলনা প্রেস ক্লাব সামনে ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে,এবং মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তিতা করেন খুলনা মহানগর বি এন পি সভাপতি,জননেতা এডঃ শফিকুল আলম মনা, আরও বক্তিতা করেন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শেখ দিদারুল আলম,সিনিয়র সাংবাদিক মোঃ মোতাহার রহমান বাবু,জেলা ক্রীড়া সংস্কার সদস্য মোল্লা খায়রুল ইসলাম,মোঃ খান জুলফিকার আলি জুলু,সভাপতি এক্স ক্রিকেট এসোসিয়েশন,মোঃ ফরিদ আহমেদ রিপন টেস্ট স্কোরার,মোঃ নাসির হোসেন সাধারণ সম্পাদক খুলনা এক্স ক্রিকেট এসোসিয়েশন, মহামেডান স্পোর্টিং ক্লাব ক্রিকেট কোচার এ জে এম অহিদুল ইসলাম সেলিম,ক্রিকেট কোচার মোঃ আজিজুর রহমান জুয়েল,খুলনা পোল্টি ফিস ফিড শিল্প মালিক সমিতির এস এম সোহরাব হোসেন, এডঃ হাসান আল মাহমুূদ সুমন,মোঃ দেলোয়ার হোসেন,শিশু ক্রিকেটার প্রকাশ চন্দ্র শীল,আকন মনিরুজ্জামান,বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু,ডাঃ আঃ সালাম,মোঃ জামাল মোড়ল,মোঃ সিরাজ উদ্দিন সেন্টু,জি এম মহিউদ্দিন। যুগ্ম সম্পাদক,মোঃ কামরুল ইসলাম ভুট্রো,জি এম মঈন উদ্দিন,মোঃ সাব্বির হোসেন,সেলিনা হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা,মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু,তালুকদার মোঃ হেলালুজ্জামান,মোঃ বেলায়েত হোসেন,খন্দকার তৈয়েবুল ইসলাম টিম,মোঃ রাসেল শেখ,মোঃ খায়রুল আলম,মোঃ সবুজুল ইসলাম,লিটন মিত্র,মোঃ রেজওয়ান হোসেন,মোঃ মামুন অর রশিদ,মোঃ খায়রুজ্জামান শিপন,মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু,হিরা খান,মোঃ আবু বক্কার,মোঃ আজমল হোসেন সহ প্রমুখ। সভায় বক্তারা বলেন ২০০৪ সালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ২০ হাজার দরশর্কের ধারণ ক্ষমতা সম্পর্ন,লাকি সপ্তম ভেন্যু হিসাবে উদ্বোধনের পর ১৯ বিশ্ব ক্যাপ সহ দেশের প্রথম টি টোয়েন্টি এই মাঠেই অনুষ্ঠিত হয়।২০১৬ সালের জানুয়ারী মাসে জাতীয় দলের সাথে জিম্বাবুয়ের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ সহ ৩ টি টেষ্ট,৪ টি ওয়ানডে ৫ টি টোয়েন্টি ও ২ টি বিপি এল ম্যাচ এখানে অনুষ্ঠানের পর অদ্যবদি আর কোনো খেলা অনুষ্ঠিত হয়নি।২০১৬সালে ৫ই এপ্রিল আইলার কারনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামের ভেন্যু ঠিক থাকলেও গ্যালারির ফলস ছাদ,গ্যালারির চেয়ার,ড্রেসিং রুম, প্রেসিডেন্ট বক্স, মিডিয়া বক্স, সাইডস্কিন ভাঙা,ফ্লাড লাইট, ইলেকট্রনিক্স স্কোর,জায়েদ স্কিন সহ অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়।জিম নে সিয়াম এর অবস্থা ও ভালো না। ভিতরে ময়লার ভাগাড়ে পরিনত থাকায় স্টেডিয়ামটি সংস্কার ও বিপি এল সহ আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠানের দাবিতে আন্দোলন সংগ্রাম হলেও আজ অবদি সংস্কার ও বিপিএল সহ কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা না হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,অনতিবিলম্বে এই ভেন্যুর অবকাঠামো উন্নায়ন করতে হবে। খুলনার মাঠে টেস্ট,বিপিএল, টোয়েন্টি,আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালু করতে হবে।ও,খেলোয়াড় তৈরি করতে হবে। খুলনার প্রতি সকল বৈষম্য দুর করতে হবে। অন্যথায় দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে নুতন কর্মসূচি দিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারী দেন



