স্থানীয় সংবাদ
যশোরে নদীতে গোসলে যেয়ে ডুবে শিশুর মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরে নদীতে গোসল করতে যেয়ে ডুবে গালিব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চিত্রা নদীতে মৃত্যুর ঘটনা ঘটে।নিহত শিশু যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
মৃত শিশুর চাচা আমিরুল ইসলাম জানায়,বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে মাছ ধরা জালে পা আটকে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে ভেসে উঠতে দেখে তার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের অপেক্ষায় হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



