স্থানীয় সংবাদ

জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা-গুলিবর্ষণ

# পরিদর্শনে সাবেক এমপি মঞ্জু #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, আইনশৃঙ্খলা বাহিনী আগের মত তৎপর নয়, আমাদেরকে সতর্ক থাকতে হবে। তিনি এ ন্যাক্কারজনক ঘটনার দ্রুত রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহবান জানান। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপসার আইচগাতী এলাকায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাত করে এসব কথাগুলো বলেন নজরুল ইসলাম মঞ্জু। ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে বাবুর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনাবেচা, নিষিদ্ধ ঘোষিত দলের লোকজন এলাকায় এসে নির্বাচন বানচাল করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আবু হোসেন বাবুর দ্রুত সুস্থতা কামনা করেন। আবু হোসেন বাবুর বাড়ি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল¬াহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, শেখ জামিরুল ইসলাম জামিল, কাজী মাহবুবুল হক, শরিফুল ইসলাম বাবু, আসলাম হোসেন, আলমগীর হোসেন আলম, শরিফুল ইসলাম সাগর, সুলতান মাহমুদ সুমন, মুশফিকুর রহমান অভি, ফিরোজ আহমেদ, রাজিবুল আলম বাপ্পি, শামীম খান, শামসুল আলম বাদল, শামীম রেজা, মামুনুর রহমান, মাসুদ রুমী, সজল আকন নাসিব, সালাউদ্দিন সান্নু, পারভেজ মোড়ল, রুহুল আমিন রাসেল, জুয়েল রহমান, শফিউদ্দিন আহমেদ, সোহেল খন্দকার, রাজু, রাফি, তামিম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ২টা ককটেল নিক্ষেপ করেছে। পরে লোকজনে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button