স্থানীয় সংবাদ

নগরীতে অস্ত্র-গুলি সহ গ্রেনেড বাবুর সহযোগী নিলয় গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনায় অস্ত্র এবং গুলিসহ চার মামলার আসামি তানভীর ইসলাম নিলয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তাকে নগরীর খুলনা থানাধীন রূপসা স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার নিলয় ওই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী বলে খুলনা সদর থানার পুলিশ জানায়। খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম নিলয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ইউনুস নামের অপর এক যুবককে চাঁদার দাবিতে স্টান্ড রোডে নিয়ে মারধর করতে থাকে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং ঘটনাস্থল ভিকটিম ইউনুসকে উদ্ধার করে। এ সময় পুলিশ নিলয়কে হাতেনাতে আটক করে। পরবর্তীতে স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে একটি সুটার গান এবং একটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, সোনাডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ এবং তার গ্রুপের একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়। খুলনা থানায় দায়িত্ব নেওয়ার পর এটা তার প্রথম অভিযান। এলাকায় কোন সন্ত্রাসীদের স্থান হবেনা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button