স্থানীয় সংবাদ

দৌলতপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ দৌলতপুর থানা পুলিশের একটি টিম ২০ সেপ্টেম্বর রাতে উক্ত থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে দৌলতপুর থানার এফআইআর নং-১৩/৫০, তারিখ-২৪ মার্চ ২০২০ খ্রি., জি আর নং-৫০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মূলে ১ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী রাকিব শেখকে (২৫) গ্রেফতার করেছে। সে পাবলা কেশবলাল রোডের বাসিন্দা মোঃ ইসরাফিল শেখের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button