যশোরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ভারতীয় ও বাংলাদেশী আটক

যশোর প্রতিনিধি ঃ যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকা থেকে ১২৫ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল বিদেশী মদসহ এক ভারতীয় ও এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। বিজিবি জানায়, আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার (৩৮) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭)। তাদের বহন করা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ফেন্সিডিল ও মদ এনে যশোর হয়ে ঢাকায় পাচারের চেষ্টা করছিল। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। মাদকদ্রব্য ও চোরাকারবারী আটক অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মাদকদ্রব্যসহ যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা বৃহত্তর খুলনাবাসী’র উদ্যোগে খুলনা নগরীতে ডেঙ্গু,চিকনগুনিয়া রোগ বিস্তার প্রতিরোধে “মশকনিধন ও পরিস্কার – পরিচ্ছন্ন অভিযান এর কার্যক্রম ২০২৫ আজ ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় খুলনা নগরীর ১৯ নং ওর্য়াড অফিস চত্বর থেকে শুরু হয় । মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি অফিসার মোঃ অহিদুজ্জামান খান, ১৯ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক মুকুল । সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক কচির সঞ্চালনায় মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটাঃ সরদার আবু তাহের, কবি সৈয়দ আলী হাকিম, এস এম মিজানুর রহমান, সিরাজুল ইসলাম লিটন,ইঞ্জিঃ নাজমুল হুদা, মনির হোসেন, এসএম মনোয়ার হোসেন লাভলু, রুহুল আমিন মিঠু, মীর কাউসার মিজু,রোটাঃ এস ওয়াহিদুল রহমান বাবু, মোঃ ফিরোজ আহমেদ, জি এম ফারুক, মোঃ আজিজুল হক, মোঃ কামরুল ইসলাম কচি,এমএম হাসান, সাঈদা পারভিন,সাংবাদিক মোঃ আনিস উদ্দীন, সুমন দে,আফরিদুল ইসলাম, নাজমুল তারেক তুষার, রবিউল ইসলাম রবি প্রমুখ। মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানকালে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ নির্মূল করা সম্ভব না হলেও এই রোগের বিস্তার রোধে নিজ বাড়ির আঙ্গিনা নিয়মিত পরিস্কার করার পাশাপাশি মশা প্রজনন স্থান ধ্বংস করতে পারলে এই রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।



