স্থানীয় সংবাদ

সাংবাদিক শাহিন রহমান গুরুতর অসুস্থ

খবর বিজ্ঞপ্তির ঃ প্রথম সময় নিউজ ডটকমের সম্পাদক সাংবাদিক শাহিন রহমান দীর্ঘ ৪৫ দিন ধরে খুলনাতে শয্যাশায়ী হয়ে আছেন। এই ৪৫ দিন তিনি একভাবে বিছানায় শুয়ে আছেন। মেডিসিন, অর্থপেডিক এবং ব্রেন নিউরো সাইন্স ডাক্তার দেখিয়েছেন। এর বাইরে বেশ কিছু দিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছেন। গলা থেকে পেট এবং পিছনের গলা থেকে পিট, ও পেট কোন রকম কাজ করছে না। এক কথায় সমস্ত শরীর ইনভেলিড হয়ে আছে। দুই হাতও ঠিকমতো কাজ করছে না, হাত কাঁপছে। তিনি দাঁড়াতে, বসতে, চলতে একদম পারছেন না। তিনি স্থানীয়@ সিটি মেডিক্যাল, পপুলারে দেখাতে বাদ রাখেনি।
সিটি মেডিকেলে ডাক্তার আব্দুর রশিদ মোল্লার তত্ত্বাবধানে বেশ কিছুদিন ধরে ট্রিট্মেন্টে আছেন। শাহিন রহমান প্রায় এক সপ্তাহ সিডি মেডিকেল ভর্তি ছিলেন। ডাক্তার আব্দুর রশিদ জানিয়েছেন, বেশ কিছুদিন আগে তার একটি ব্রেন হেমারেজ মাথার পিছন দিকে হয়ে গেছে, যা উনি আদৌ টের পান নি। এটার ট্রিটমেন্ট চলতেছে। এটার টাইম লাগবে।
ঢাকা খুলনার আলোচত সাংবাদিক শাহীন রহমান বর্তমানে খুলনার বাসাতে বিশ্রাম আছেন। তিনি বাঁচতেও পারেন, মারাও যেতে পারেন, এ লক্ষে সবার নিকট দোয়া ও ক্ষমা চেয়েছেন। তিনি ৩০ বছর স্থানীয় জাতীয় দৈনিক, ৯০ এর দশক থেকে ঢাকাতে বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করে গেছেন।

শাহীন রহমান খুলনা শিশু হাসপাতালের আজীবন সদস্য। বিএল কলেজে শাহীন রহমান জাতীয়বাদী ছাত্রদলের সহকারী সম্পাদক ছিলেন, পরবর্তীতে খুলনা মহানগর ছাত্রদলে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর পরে যুবদলের প্রথমে দফতর সম্পাদক ও পরে প্রচার সম্পাদক ছিলেন।

খুলনা বিস্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলন ও রুপসা ব্রিজ প্রতিষ্ঠায় শাহীন রহমান অনশনে অংশ নিয়ে ব্যাপক ভুমিকা রাখেন। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি পরা সময়ে রাজপথে ছিলেন। পরে তিনি ৯২ তে সংবাদপত্র জগতে নাম লেমহান। বিভিন্ন সংবাদপত্রে যোগ দিয়ে একজন পেশাদার সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলেন

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button