স্থানীয় সংবাদ

দেশ ও দেশের বাইরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবেÑ মঞ্জু

# সাবেক পৌর মেয়র অসুস্থ এড. এনায়েত আলী এবং মরহুম মজিবর রহমান ও কামরুল হাসান এর বাসায় বিএনপি নেতৃবৃন্দ #

স্টাফ রিপোর্টার ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে আশা ব্যক্ত করে বলেন, সন্ত্রাস, দুর্ণীতি, দু;শাসন মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রবীন ও নবীন এর সমন্বয়ে সমাজ ব্যবস্থার সকল ধরনের পরিবর্তন আনতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ ও দেশের বাইরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক প্রতিকুলতা আমাদের আর পেছনে ফেলতে পারবে না। দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, দেশের মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে। মিথ্যা গায়েবী মামলা দিয়ে শত শত পরিবার-পরিজনকে ক্ষতিগ্রস্থ করেছে তার হিসেব কে রাখে ? শুধু মিথ্যা মামসলা নয়, বিনা বিচারে সাধারন জনগনের ব্যবসা, বানিজ্য, দোকান পাট, জমি ও ঘের দখল করেছে ফ্যাসিবাদের দোষররা। জনগনকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি
মরহুম খান মজিবর রহমান ও সাবেক সহ সভাপতি মরহুম শেখ কামরুল হাসান এবং অসুস্থ সাবেক পৌর মেয়র আইন প্রণীতা এড. এনায়েত আলীর বাসভবনে গিয়ে পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এছাড়া সাবেক মেয়র অসুস্থ এনায়েত আলীর আশু রোগমুক্তি এবং দ্রুত সুস্ততা কামনা করেন। পাশাপাশি ধানের শীষের সকল প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, নাসির খান, মোল্লা হাফিজুর রহমান রাজু, রফিকুল ইসলাম বাবু, জামাল মোড়ল, মোল্লা মোস্তাফিজুর রহমান মিলন, সাব্বির হোসেন, কামাল উদ্দিন, রাজিবুল আলম বাপ্পি, সেলিম বড় মিয়া, কামাল উদ্দিন, জুয়েল রহমান, শফিউদ্দিন আহমেদ, আব্দুস সালাম, রিমো চৌধুরী, নাসির আহমেদ পল্টু, মামুনুর রহমান রাসেল প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button