স্থানীয় সংবাদ

বাগেরহাটের বিদ্যুৎ লাইনের পুলে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের পুলে উঠে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ সরদার (২৬) নামের একজন বিদ্যুৎ মিক নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে উপজেলার পিলজংগ সুকদাড়া এলাকায়। নিহত সবুজ সরদার বাগেরহাট সদরের কাড়াপাড়া সাবেক ডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে বিদ্যুৎ শ্রমিক সবুজ সরদার উপজেলার সুকদাড়া এলাকায় বাগেরহাট সদর পল্লী বিদ্যুতের আওতাধিন চালু বিদ্যুতের একটি পুলে কাজ করছিলেন। এমন সময় তিনি বিদ্যুতাহিত হয়ে তারে আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুইঘন্টা চেষ্টার পর তাকে নিচে নামাতে সক্ষম হলেও সে মারা যায়। ওই শ্রমিক সামি এন্টাপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানের একজন কর্মী ছিলেন। পল্লী বিদ্যুৎ সমিতির ফকিরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আনন্দ কুমার কুন্ডু জানান, এটি বাগেরহাট পল্লী বিদ্যুতের সদর দপ্তরের কাজ। বিষয়টি তাদের অবগত করা হয়েছে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার ফাইটার আব্দুল আলিম শেখ, সজিব শেখসহ ফায়ার সার্ভিসের চৌকস একটি দল প্রায় দুইঘন্টা চেষ্টার পর বিদ্যুতের খুটির উপর থেকে মরদেহ নামানো হয়েছে। তবে কাজ করার সময় বিদ্যুতের সঞ্চালন লাইন চালু থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে বাগেরহাট পল্লী বিদ্যুতের জিএম সুশান্ত রায় বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন শ্রমিক বিদ্যুতের কাজ করার পূর্বে আমাদের অবগত করার কথা। কারন যে সময়টুকু সময় কাজ করবেন সে সময়টুকু ফিডার থেকে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়। সেক্ষেত্রে এদিন আমাদের না জানিয়ে শ্রমিকরা কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button