স্থানীয় সংবাদ

নির্বাচনকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- মঞ্জু

খবর বিজ্ঞপ্তি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমাদের ঐক্যে কোনোভাবে কেউ যাতে ফাটল ধরাতে না পারে, সে জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক থাকতে হবে এবং সদা চেষ্টা করে যেতে হবে।’ আমাদের নির্বাচনকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মরহুম সিরাজুল ইসলাম মেঝভাই, বিজেপি খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি মরহুম এডভোকেট লতিফুর রহমান লাবু, সাবেক পৌর মেয়র ও মুসলিমলীগ খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলাম, সাবেক এমপি মরহুম আবুল হোসেন, মরহুম এডভোকেট জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম লিয়াকত হোসেন এর বাসভবনে যান এবং তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এরপর খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু’র অসুস্থ মাতা ও যুবদল নেতা মাসুদ খান বাদল এর অসুস্থ মাতাদের দেখতে বাসভবনে যান এবং তাদের সকলের সুস্থতা কামনা করেন। বাদ যোহর ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক জামাল মোড়লের বড় ভাই আসির উদ্দিন মোড়ল (৬৪) এর ডাকবাংলা মসজিদ চত্বরে জানাযা নামাজে শরীক হন। এসময় সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ঘড়যন্ত্রকারীরা বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না। তিনি দেশের মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসেন, ধানের শীষ প্রতীককে ভালোবাসে উল্লেখ করে মানুষের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ বলে আশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, সিরাজউদ্দীন সেন্টু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, কামরান হাসান, মজিবর রহমান ফয়েজ, ইশহাক তালুকদার, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, আসলাম হোসেন, মোস্তফা কামাল, নাসির খান, মাজেদা খাতুন, খান শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম মাসুম, আলমগীর হোসেন আলম, রিয়াজুর রহমান, মিজানুর রহমান ডিকেন, রফিকুল হাসান, হুমায়ুন কবির, আল বেলাল, মাসুদ খান বাদল, মোহাম্মদ আলী, নূরুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন, সাব্বির হোসেন, আবুল বাসার, মিজানুর রহমান মিজান, আব্দুল জলিল, আবু তালেব, মোস্তাফিজুর রহমান বাবলু, তারেক হাবিবুল্লাহ, মোল্লা আলী আহমেদ, আসাদুজ্জামান বাদশা, কামাল উদ্দিন, জামাল মোড়ল, হাবিবুর রহমান, এম এ সালাম, সাখাওয়াত হোসেন, ওহেদুর রহমান বাবু, ফারুক হোসেন, আব্দুর রহিম, প্রকৌ: মাহমুদ হোসেন, মোস্তাফিজুর রহমান মিলন, সেলিম বড় মিয়া, আব্দুল খালেক গাজী, রফিকুল ইসলাম বাবু, মোল্লা হাফিজুর রহমান রাজু, সেলিম হাওলাদার, আব্দুস সালাম, ইফতেকার জামান নবীন, নিয়ামত আলী শিকদার, রাফিউল ইসলাম, মোস্তফা মোল্লা, আরিফুল ইসলাম, শেখ ছিদ্দিকুর রহমান, হাসান হাওলাদার, মুশফিকুর রহমান অভি, বেল্লাল তালুকদার, শামসুল আলম বাদল, খান রাজিব, রিপন ফরাজী, তরিকুল আলম, এম এ হাসান, খোকন ব্যাপরী, খান রফিক, রাজিবুল আলম বাপ্পি, আল হাসান রনি, আশিকুর রহমান আশিক, শফিউদ্দিন আহমেদ, মাসুদ রুমী, শেখ শফিক আহমেদ, সালাউদ্দিন সান্নু, আল আমিন, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, মামুনুর রহমান রাসেল, শুকুর আলী, এস এম এ সজল, শরিফুল ইসলাম, জুয়েল রহমান, আব্দুল লতিফ, তারিকুল ইসলাম, ফিরোজ আহমেদ, তামিম হাসান, রিমো চৌধুরী, নাজমা বেগম, লাকি বেগম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button