অবশেষে খুলনার নিখোঁজ শিশু সাদিয়া খুঁজে পেল তার পরিবার

# নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আত্মহারা পরিবার #
মোঃ আশিকুর রহমান : খুলনার দিঘলিয়া উপজেলার ৮ নং ইউনিয়ন কদমতলা ব্রহ্মগাতী গুচ্ছগ্রামের কদমতলা এলাকার বাসিন্দা খলিলের শিশু কন্যা নিখোঁজ সাদিয়া (৪) নতুন করে খুঁজে পেল তার পরিবার। শনিবার (১৫) কেএমপির ভিকটিম সার্পোট সেন্টার সোনাডাঙ্গা থানা কম্পাউন্ডে থাকা সাদিয়াকে তার মা লিপি ও প্রতিবেশি নানা হায়দারের নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় বুঝিয়ে দেয় পুলিশ।
সূত্রে জানা যায়, গত বুধবার (১২ নভেম্বর) খুলনার দৌলতপুর কবির বটতলা এলাকার স্থানীয় উদ্যোমী যুবকেরা নিখোঁজ ওই শিশু কন্যাকে সড়কের উপর দেখতে পেয়ে উদ্ধার পূর্বক গণমাধ্যমকর্মীদের ও থানাকে অবগত করে। পুুলিশ ঘটনাস্থলে গিয়ে, ভিকটিমকে উদ্ধার করে সাধারণ ডায়েরি মূলে (জিডি নং-৬০১)’কে কেএমপির ভিকটিম সার্পোট সেন্টার সোনাডাঙ্গা থানা কম্পাউন্ডে হস্তান্তর করেন। পুলিশের পাশাপাশি ‘খুলনা আপডেট’ নামীয় একটি অনলাইন প্লাটফর্মে নিখোঁজ সাদিয়া তার পরিবারকে ফিরে পায়, ওই সংক্রান্তে সংবাদটি (ভিডিও) প্রচার করে। ওই সংবাদটি দেখে নিখোঁজ সাদিয়ার গ্রামের লোকেরা তার মাকে দেখালে তারা তাৎক্ষনিক দিঘলিয়া থানা পুলিশের সরণাপন্ন হন। তাদের পরামর্শে ভিকটিমের পরিবার সর্বশেষ শনিবার (১৫ নভেম্বর ) বিকালে কেএমপির ভিকটিম সার্পোট সেন্টার সোনাডাঙ্গা থানা কম্পাউন্ডে থাকা সাদিয়াকে তার মা লিপি ও প্রতিবেশি নানা হায়দারের নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় বুঝিয়ে দেয় পুলিশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কবির বটতলা এলাকার বাসিন্দা ওহিদ জানান, সকালে আমার এক বন্ধু বাচ্চা মেয়েটিকে দেখে রাস্তার উপর থেকে পাশে নিয়ে আসে। বাচ্চাটি নিজের, বাবা, মা ও গ্রামের নাম গুচ্ছগ্রাম বলছিল, কিন্তু ঠিকানাটি আমরা চিনতে পারি নাই। ওই বিষয়ে খুলনা আপডেট নামের গণমাধ্যমে কাজ করা এক সাংবাদিককে খবর দেওয়ার পাশাপাশি পুলিশকেও খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শিশু বাচ্চাটিকে তাদের জিম্মায় নিয়ে চলে যায়। শুনতে পেরেছি, ওই ভিডিও প্রতিবেদন দেখে তার পরিবার তাকে খুজে পেয়েছে। শুনে ভালো লাগছে, বাচ্চাটি বাড়ীতে ফিরেছে। এটাই আমাদের সাফলতা, পাশাপাশি খুলনা আপডেটের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ বিষয়ে ভিকটিম সাদিয়ার প্রতিবেশি নানা হায়দার জানান, গ্রামের কয়েকজন লোকেরা সাদিয়াকে বাড়ীতে ফিরার বিষয়ে মোবাইলে একটা ভিডিও ছাড়ে। ওটা দেখে প্রথমে আমরা দিঘলিয়া থানায় যায়। তারা সাদিয়া ও আমাদের আই.ডি কার্ড নিয়ে খুলনা সোনাডাঙ্গা সার্পোট সেন্টারে যেতে বলে সেখানে গিয়ে আমরা সাদিয়াকে বাড়ীতে ফেরৎ নিয়ে আসি।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি (তদন্ত) এ এফ এম জাহিদুল ইসলাম জানান, ফোন যোগে জানতে পারি দৌলতপুর থানাধীন পাবলা কবির বটতলা এলাকার স্থানীয়রা একটি শিশু কন্যাকে উদ্ধার করেছে। খবর শুনে ঘটনাস্থলে যায়, ভিকটিমকে জিম্মায় নেই, আশপাশের থানায় যোগাযোগের তৎপরতা রাখি। কোন সাড়া না পাওয়াই, ভিকটিমকে জিডি মূলে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করি। শনিবার ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভিকটিম সার্পোট সেন্টার সোনাডাঙ্গা থানা কম্পাউন্ড খুলনার ইনচার্জ মাহমুদা জানান, দৌলতপুর থানা পুলিশ ওই ভিকটিম শিশুটিকে সার্পোট সেন্টারে হস্তান্তর করেন। অতঃপর আশপাশের থানাগুলোতে শিশুটির সন্ধ্যানের ব্যাপারে তৎপরতা অব্যহত রাখি। নিখোঁজের বিষয়টি ভিকটিমের পরিবার অনলাইন প্লাটফর্মে দেখতে পেয়ে দিঘলিয়া থানা পুলিশ কাছে গেলে তারা আই.ডি কার্ড নিয়ে সার্পোট সেন্টারে আসতে বলে। নিখোঁজ শিশুর মা ও প্রতিবেশি নানা তথ্যাদি যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।



