স্থানীয় সংবাদ

পেশাদার সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায় ও সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যাশা

এমইউজে খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিএনপি’র অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এমইউজে খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। গতকাল সোমবার (১৭ নভেম্বর) যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, নতুন এই কমিটি পেশাদার সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত জ্ঞানোন্নয়ন ও সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করবেন এই প্রত্যাশা করি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেছেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে জাতীয়তাবাদ ও ইসলামী মুল্যবোধে বিশ্বাসী পেশাজীবী এ সংগঠনটি মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌম্যত্ব সুরক্ষায় অতন্ত্র প্রহরীর ন্যায় সজাগ ভূমিকা রাখতে হবে। কোনোভাবেই যেনো গণহত্যাকারী ফ্যাসিবাদ প্রত্যাবর্তন করতে না পারে সে জন্য গণমাধ্যমগুলোকে দেশের জনগনের পক্ষেই বলিষ্ঠ ভূমিকা রাখতে এমইউজে খুলনার নেতৃবৃন্দ। আগামীদিনের পথচলায় সব রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ’ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
প্রসঙ্গত্ব, গত রবিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম সভাপতি, দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা সাধারণ সম্পাদক এবং এসএ টিভি’র খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত।।
১৭-১১-২০২৫ইং

বার্তা প্রেরক
এসএম মনিরুল হাসান বাপ্পী
ভারপ্রাপ্ত সদস্য সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
খুলনা জেলা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button